খেলা নিয়ে দুই শিশুর বচসা। সেই বচসার জেরে দুই মহিলার চুলোচুলি। ঘটনায় আহত এক মহিলা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার নরসিং কূপ্পা এলাকায়। জানা গিয়েছে, আহত মহিলার নাম মানসী মন্ডল(৩৫)। এদিন রাজ কুমার মন্ডল(৮) ও সুব্রত মন্ডল(৭)। দুই স্কুল পড়ুয়া বাড়ির সামনে খেলা করছিল। সেই সময় দুই জনের মধ্যে খেলা নিয়ে মারামারি হয়। তারা উভয়ে উভয়ের পরিবারকে জানালে মানসী মন্ডল এর প্রতিবাদ করলে লক্ষী মন্ডল তার ওপর চড়াও হয়ে চুল ধরে মারধর শুরু করে। সেই সময় ঘটনাস্থলে পরে থাকা বাঁশ দিয়ে মানসীর মাথায় আঘাত করে বলে অভিযোগ। ঘটনার গোলমাল শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। ঘটনার বেগতিক দেখে পালিয়ে যায় অভিযুক্ত লক্ষী মন্ডল। ঘটনার তদন্তে পুলিশ।
মালদা